ঢাকা, বুধবার, ৩ জুন, ২০২৬

মাদক বিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ২৭

ads

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৪ জানুয়ারি) থেকে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে দুই হাজার ৬৭৪টি ইয়াবা ট্যাবলেট, ৭৭ দশমিক ০৮ গ্রাম হেরোইন ও ৩৯ কেজি ১৬০ গ্রাম ১৩২ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।


আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page